ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭২৬ বার পড়া হয়েছে

ঠিক এক বছর আগে তাহসান রহমান খান ও রোজা আহমেদের নবদাম্পত্য জীবনের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল। বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবর আরও বেশি ব্যথা দেয় এই যুগলের ভক্তদের মনে। এই সংবাদটি প্রকাশের পর থেকেই গত কিছুদিন ধরে বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।

যদিও বিষয়টি নিয়ে তাহসান মুখ খুললেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি বিচ্ছেদের কথা সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রামে তাহসানের ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবীও অক্ষুণ রেখেছিলেন। তাই অনেকেই ভেবেছিল, হয়তো তাহসানের সঙ্গে এখনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে রয়েছে এই মেকআপ আর্টিস্টের।

তবে সে আশা আর বাস্তবসম্মত নয়, যেটা ইঙ্গিতের মাধ্যমেই হয়তো জানিয়ে দিলেন রোজা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে তাহসানের ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ। নিজের নামের সঙ্গে খান পদবী যুক্ত করেছিলেন। মুছে ফেলেছেন সেটাও।

রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট, যতটুকুও সম্ভাবনার আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। তাহসানকে বিয়ের পর রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান। সেখান থেকে ‘খান’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।

উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ে পারিবারিকভাবে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা

আপডেট সময় ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬