ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে, এমন প্রতিবেদনের মধ্যে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাচ্ছে না। তারা চায় না ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটি ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের ম্যাচগুলো সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলব।

আয়ারল্যান্ড গ্রুপ ‘বি’-তে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যান্ডি ও কলম্বোতে।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনিচ্ছুক বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো বর্তমানে কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
গতকাল শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে, যা বাস্তবায়ন করা হলে তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তন লাগবে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

একই সঙ্গে বিসিবি খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করে।

বিসিবি ও আইসিসি উভয় পক্ষই বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
আইসিসি প্রতিনিধিদলে ছিলেন ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ, যিনি সরাসরি উপস্থিত ছিলেন, এবং ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, যিনি ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি যোগ দেন।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, নিরাপত্তা প্রধান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশ ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারত থেকে তাদের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও

আপডেট সময় ১২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬