ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায় নায়িকার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’-এ অভিনয়ের সময় শারীরিক চোট পেয়েছিলেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। শুটিং চলাকালে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছেন চারবারের এমি মনোনীত এই অভিনেত্রী।

সম্প্রতি দ্য র‍্যাপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া জানান, সিরিজে ‘বিয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল ঘনিষ্ঠ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে বিয়া এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি তথ্য সংগ্রহের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন।

অভিনেত্রীর ভাষ্য, ‘একটানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছিলাম। সেদিনই পাঁজরের হাড়ে ব্যথা অনুভব করি।’

সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের—সেই কারণেই এমনটা হয়েছে।

এমিলিয়া আরও জানান, চিকিৎসকের কাছে গিয়ে তাঁকে ব্যাখ্যা করতে হয়েছিল যে ঘনিষ্ট দৃশ্যের শুটিংয়ের সময়ই এই আঘাত লেগেছে। পরে অবশ্য তিনি স্পষ্ট করেন, পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা স্থানচ্যুত হয়েছিল।

‘পোনিজ’ সিরিজের কাহিনিতে দেখা যায়, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কর্মরত বিয়া ও টুইলা। স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর তাঁরা দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে বিপজ্জনক গোপন অভিযানে জড়িয়ে পড়েন।

সূত্র: ডেডলাইন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে পাঁজরের হাড় ভেঙে যায় নায়িকার

আপডেট সময় ০৪:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬