সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬০১ বার পড়া হয়েছে

মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রভাব এবার দেখা গেল মাঠের ২২ গজেও। সেই উত্তাপের মাঝেই শনিবার বুলাওয়েতে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ম্যাচ শুরুর আগেই সৌজন্যবোধের অভাব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ সময় বেলা দেড়টায় যুব বিশ্বকাপের ম্যাচটি শুরু হয়।

টসের সময় একে অপরের সঙ্গে করমর্দন করেননি দুই দলের ক্রিকেটাররা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে টস শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি। ঘটনাটি ম্যাচ শুরুর আগেই আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসের সময় মাঠে উপস্থিত না থাকায় তার পরিবর্তে টসে যান সহ-অধিনায়ক জাওয়াদ আবরার।

ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে টসের কয়েন ছোড়েন ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে। আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টস জেতে। টস শেষে আয়ুশ করমর্দনের কোনো উদ্যোগ না নিয়ে আবরারকে এড়িয়ে সরে যান। বাংলাদেশ দলের সহ-অধিনায়কও পাল্টা কোনো উদ্যোগ নেননি।

ভারত-পাকিস্তান ক্রিকেটে এমন দৃশ্য নতুন নয়। গত বছরের এশিয়া কাপ থেকেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সৌজন্যবোধ এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়। সে সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষে ভারতের অন্য ক্রিকেটারদের মধ্যেও একই আচরণ লক্ষ্য করা যায়। পরবর্তীতে বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও সেই ধারা বজায় থাকে। এমনকি এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে ট্রফি গ্রহণও করেননি সূর্যকুমারেরা।

সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শীতল হয়েছে। এরই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টির সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

আপডেট সময় ০৪:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬