ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৫৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যান বর্ষীয়ান এই অভিনেত্রী। এরপর থেকে নিয়মিত কাজ করেন শুধু নাটকে। এবার খবর মিলল তার দুটি সিনেমার।

জানা গেছে, ইয়ামিন ইলানের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে থাকবে সম্পূর্ণ মৌলিক এক পারিবারিক গল্প।

নির্মাতা জানান, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। তার আশা, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।

ডলি জহুর ছাড়াও ‘ঝামেলা’-তে আরও আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেকে।

এদিকে, সদ্যই শুরু হয়েছে সিনেমাটির শেষ অংশের শুটিং। সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। এই সিনেমার শুটিংও শেষের দিকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

আপডেট সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬