ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

শান্তকে বাংলাদেশের গর্ব বলে অভিহিত করলেন তারেক রহমান

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন বেলাব উপজেলার জাহাঙ্গীর আলম শান্ত। এই অসাধারণ সাফল্যের জন্য তাকে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শান্তর হাতে ক্রেস্ট, বইসহ উপহার তুলে দেন তারেক রহমান। এ সময় তিনি শান্তর উদ্দেশে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি পুরো বাংলাদেশের গর্ব।’

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা গেছে, তারেক রহমান শুভেচ্ছা বিনিময়ের সময় শান্তর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার বাবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারেক রহমান বলেন, সামনের দিনে শান্ত যেন আরও ভালো ফলাফল করে। এ সময় হাস্যরস করে তিনি বলেন, ‘পরের বার ফোন করে আমাকে জানাবে- আংকেল, আমি আরও ভালো রেজাল্ট করেছি। তখন আমি নিজেই তোমাদের বাসায় যাবো।’

অনুষ্ঠানে তারেক রহমানকে নরসিংদীর বেলাব উপজেলার নিজ গ্রাম খামারেরচরে আসার আমন্ত্রণ জানান শান্ত। এতে নির্বাচন পরবর্তী সময়ে সেখানে যাওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম শান্তর শিক্ষাজীবন শুরু নরসিংদীর বেলাব উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

শান্ত বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের জ্যেষ্ঠ সন্তান। তিন ভাই বোনের মধ্যে সবার বড় শান্ত। তার দুই বোন স্থানীয় বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত। ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শান্ত বলেন, তিনি একজন দক্ষ অনকোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

শান্তকে বাংলাদেশের গর্ব বলে অভিহিত করলেন তারেক রহমান

আপডেট সময় ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬