সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ-ক্ষতি নেই

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

নিরাপত্তা ইসুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন করে যদি শ্রীলঙ্কায় খেলা দেয় তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ।

অন্যথা আইসিসি যে সমাধানই দিক না কেন বিসিবি মানবে না। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কণ্ঠে তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কেননা তিনি জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ-ক্ষতি নাই।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবি। বিষয়টি উড়িয়ে দিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। তার কারণ হচ্ছে, ক্রিকেটাররা খেললে তারা এক ধরনের ম্যাচ ফি পায়।

যদি খেলায় কেউ অংশ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো বিশেষ পারফরম্যান্স করে, সেটার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী, তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে প্লেয়ারের পাওনা।’
বাংলাদেশের খেলা বা না খেলায় বিসিবির আর্থিক কোনো লাভ-ক্ষতি নেই জানিয়ে নাজমুল বলেছেন, ‘সেটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ-ক্ষতি নেই

আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬