ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এবার বলিউডে প্রান্তিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭১৪ বার পড়া হয়েছে

বলিউডে কাজ করছেন কলকাতার পরিচালক গৌরব দত্ত। তিনি এই ছবিতে ভয়, অ্যাকশন এবং হিউমারকে একসঙ্গে মিলিয়ে দর্শককে নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করেছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রান্তিকা দাস। ‘ভুলভুলাইয়া ৩’-এর পর এটিই তাঁর দ্বিতীয় বলিউড প্রোজেক্ট।

প্রান্তিকা বললেন, “‘জোর’ আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সরস্বতী চরিত্রটি ফান-লাভিং, চতুর এবং একদিকে বুদ্ধিদীপ্ত, অন্যদিকে আউটগোয়িং। শুটিং করতে করতে আমি বুঝেছি, হিউমার, ভয় এবং অ্যাকশন, এসব চরিত্রটাকে এক নতুন মাত্রা দেয়। বছরের শুরুতেই টিজার রিলিজ এবং শুটিং একসঙ্গে হওয়াটা সত্যিই বিশেষ অনুভূতি।

প্রান্তিকা আরো যোগ করেন, “ছবিতে আমার চরিত্র শুধু হাস্যরসের জন্য নয়, বরং গল্পের আবেগ এবং কৌশলগত বুদ্ধিমত্তার ভারসাম্যও বজায় রাখে। সরস্বতী প্রতিটি পরিস্থিতি নিজস্ব কৌশল ও বুদ্ধি দিয়ে সামলে চলে, যা দর্শককে ভয়ের সঙ্গে কমেডির এক অনন্য মিশেল অনুভব করাবে।”

দিল্লির একটি কর্পোরেট অফিস হাবে আচমকাই ঘটে যাওয়া জম্বি আউটব্রেককে কেন্দ্র করে এগোয় গল্প। অফিসে আটকে থাকা নয়জন মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয়।

জম্বিদের হুমকি, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এবং অপ্রত্যাশিত হাস্যরস—সবই মিলিয়ে তৈরি হয় এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা। ছবিতে প্রান্তিকার পাশাপাশি রয়েছেন জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলালসহ অন্য শিল্পীরা।
সব মিলিয়ে, ‘জোর’ শুধুই গৌরব দত্তের বলিউডে পরিচালক হিসাবে প্রথম কাজ নয়, পাশাপাশি প্রান্তিকা দাসের হিন্দি ছবিতে জার্নির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

এবার বলিউডে প্রান্তিকা

আপডেট সময় ০৬:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬