ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্না ভাই এমবিবিএসে অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তাবু

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭১২ বার পড়া হয়েছে

বলিউডে শক্তিশালী অভিনেত্রীর প্রতিশব্দ যদি কেউ হন, তিনি নিঃসন্দেহে টাবু। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। তবে টাবুকে ঘিরে এমন এক অজানা তথ্য সামনে এসেছে, যা সরাসরি জড়িয়ে রয়েছে সঞ্জয় দত্তের একটি সর্বকালের ব্লকবাস্টার ছবির সঙ্গে। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি।

সঞ্জয় দত্তের সেই সুপারহিট ছবির প্রস্তাব এক সময় না করে দিয়েছিলেন টাবু।
আশির দশক থেকে বলিউডে পথ চলা শুরু করা সঞ্জয় দত্তের ক্যারিয়ার ২০০০ সালের পর নতুন মোড় নেয় একটি বিশেষ ছবির হাত ধরে। সেই ছবিটিই তাঁর ক্যারিয়ারে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। কিন্তু ব্যাপার হলো, এই ছবির প্রধান নারী চরিত্রের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল টাবুকে।

তবে তখন নতুন পরিচালকের ছবিতে কাজ করতে রাজি হননি তিনি। সেই সময় ‘হেরা ফেরি’-র সাফল্যের রেশে টাবু ছিলেন তুঙ্গে, আর সেই কারণেই ঝুঁকি নিতে চাননি বলে মনে করা হয়।

যে ছবির কথা বলা হচ্ছে, সেটি হলো, ‘মুন্না ভাই এমবিবিএস’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন তাব্বু।

কিন্তু কোনও অজানা কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে সুযোগ পান অপেক্ষাকৃত নতুন মুখ গ্রেসি সিং।

মুন্না ভাই এমবিবিএস’-এ ডাঃ সুমন ওরফে ‘চিঙ্কি’-র ভূমিকায় গ্রেসি সিং দর্শকদের মন জয় করে নেন। এই তথ্য প্রকাশ্যে এসেছে ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করা অভিনেতা আরশাদ ওয়ার্সির মুখে। সম্প্রতি, দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।

উল্লেখ্য, সঞ্জয় দত্ত ও টাবু এর আগেও ‘সরহদ পার’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ বক্স অফিসে কার্যত ঝড় তোলে। মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি আয় করেছিল ২৩ কোটি টাকারও বেশি। আজও এই ছবি বলিউডের অল টাইম ব্লকবাস্টার তালিকায় উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

মুন্না ভাই এমবিবিএসে অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তাবু

আপডেট সময় ০৬:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬