সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রোহিতকে টপকে রেকর্ডের পাতায় নাম লেখালেন কোহলি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬২৩ বার পড়া হয়েছে

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন বিরাট কোহলি। রোহিত শর্মাকে পিছনে ফেলে তিনিই এখন ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ফলে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থানে এই পরিবর্তন এসেছে।

সর্বশেষ র‌্যাঙ্কিং আপডেটে, কোহলি তার ক্যারিয়ারে ১১তম বারের মতো শীর্ষস্থান দখল করেছেন।

প্রথমবার তিনি ২০১৩ সালের অক্টোবর মাসে এক নম্বরে ওঠেন। এখন পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন, যা কোনো ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, যিনি মোট ২,৩০৬ দিন এক নম্বরে ছিলেন।

সম্প্রতি কোহলির ফর্ম ছিল অসাধারণ। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরা হওয়ার আগে, তার গত চার ওয়ানডে ইনিংস ছিল যথাক্রমে ৭৪*, ১৩৫, ১০২ এবং ৬৫*। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন।

অন্যদিকে, শীর্ষস্থান হারিয়ে র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গেছেন রোহিত শর্মা। প্রথম ওয়ানডেতে তিনি মাত্র ২৬ রান করেছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রান করে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন। তবে কোহলি, মিচেল এবং রোহিতের মধ্যে পয়েন্টের পার্থক্য খুবই কম—কোহলির ৭৮৫, মিচেলের ৭৮৪ এবং রোহিতের ৭৭৫ পয়েন্ট। একটি বড় ইনিংসেই র‌্যাঙ্কিংয়ে বদল আসতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রোহিতকে টপকে রেকর্ডের পাতায় নাম লেখালেন কোহলি

আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬