ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬১ বার পড়া হয়েছে

সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন উঠছে—‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে জল্পনা চলছিল। এবার সেই গুঞ্জন আরো জোরালো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে পারেন তিনি।

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানি পরিবারের একাধিক হাই-প্রোফাইল অনুষ্ঠানে তাদের একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে বহুবার।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি সরাসরি লেখেন, ‘আমি বিয়ে করছি।

এই একটি মন্তব্যই নতুন করে উসকে দেয় জল্পনা।
শ্রদ্ধার সম্ভাব্য বর রাহুল মোদি ক্যামেরার সামনে না থাকলেও বলিউডে তার পরিচিতি কম নয়। ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সফল ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।

সূত্রের দাবি, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আয়োজন করতে চলেছেন শ্রদ্ধা।

উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসতে পারে এই রাজকীয় বিয়ের আসর। পুরোপুরি ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হওয়ার পরিকল্পনা।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি—বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?

আপডেট সময় ০৩:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬