ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আমি চোখ ফেরাতে পারছি না: সাফা কবির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭৭২ বার পড়া হয়েছে

বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। এই তারকা জুটির ‘ওপেন সিক্রেট’ প্রেম এবার পরিণয়ে রূপ নিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই।

একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শোবিজের সহকর্মীরা। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সাফা যেন নিজের আনন্দ ধরে রাখতে পারছিলেন না।

সাফা কবির লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’

রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

আমি চোখ ফেরাতে পারছি না: সাফা কবির

আপডেট সময় ০৩:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬