ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আলিয়াকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭১৮ বার পড়া হয়েছে

অনন্যা পান্ডের প্রতিটি কাজ নিয়ে নেটিজেনদের সমালোচনায় মেতে উঠতে দেখা যায়। এই বলিউড তারকার কোনো বিষয়ই যেন সহজভাবে মেনে নিতে পারেন না নেট দুনিয়ার বাসিন্দারা। এবার ব্যতিক্রম ঘটাল আলিয়া ভাটের সঙ্গে অনন্যা পান্ডের কথার লড়াইকে ঘিরে। আলিয়া নয়, নেটিজেনদের অনেকে পক্ষ নিয়েছেন অনন্যার। শুধু তাই নয়, অনন্যার পক্ষ হয়ে তারা আলিয়াকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ করতে দ্বিধা করেননি। কিন্তু কেন? সে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেছে, এই দুই বলিউড অভিনেত্রীর বিতর্কের সূত্রপাত একটি পোস্টকে ঘিরে।

সম্প্রতি ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তাঁর ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন আলিয়া ভাট। তাতেই নেট ভুবনের একাংশের অনুমান, ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই তাঁর স্ত্রী ইয়ামিকে তৈলমর্দন করছেন আলিয়া! অথচ অভিনেতা রণবীর সিং এই অভিনেত্রীর ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’-এর জন্য কোনোরকম শুভেচ্ছা জানাননি কাপুর পরিবারের এই পুত্রবধূ। অনেকে যখন ‘ধুরন্ধর’ সিনেমার জন্য রণবীরের প্রশংসায় মত্ত, তখনও এ নিয়ে মুখ খোলেননি আলিয়া। শুভেচ্ছা জানাননি কাছের বন্ধুকে। সে সময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেজন্যই ভাটকন্যা ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট করেননি।

কিন্তু আদিত্য পরিচালিত সিনেমা হাজার কোটির গন্ডি পেরুতে না পেরুতেই আলিয়ার তরফে শুভেচ্ছা বার্তা আসে; যা গত দিন দুয়েক ধরে চর্চার শিরোনামে। সেই প্রেক্ষিতেই নিন্দুকদের দাবি, আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যই এখন ‘ধুরন্ধর’-এর স্তুতি করছেন আলিয়া। এমনকি তাঁর স্ত্রী ইয়ামির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তুলোধনা করা এক পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে লাইক ঠুকে সায় দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও। আর তাতেই উত্তপ্ত টিনসেল টাউন!

এ খবরের পাশাপাশি আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, আলিয়ার সঙ্গে নাকি মাসখানেক ধরেই অনন্যা পান্ডের আদায় কাঁচকলায় সম্পর্ক। মাস দুয়েক আগে ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। সেই শোতে অনন্যাকে দেখে না চেনার ভান করেন আলিয়া। সেই রাগের বশেই কি আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তোপ দাগা পোস্টে লাইক বসালেন অনন্যা পান্ডে। তাই এবার অনন্যার বদলে এবার নেটিজেনরা সমালোচনায় মেতেছেন আলিয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

আলিয়াকে সুযোগসন্ধানী বলে কটাক্ষ

আপডেট সময় ০২:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬