সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দিল না ভারত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।  টুর্নামেন্টের উদ্বোধনের দিন স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

অথচ যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত।

ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভারতের ভিসা না পাওয়া যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার হলেন- পেসার আলী খান, উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন।

পেসার আলী খান নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছে। ভিসা না পাওয়ায় তাদের ভারতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ যুক্তরাষ্ট্রের হয়ে খেলা পেসার আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা না পাওয়ার প্রেক্ষিতে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপাকে পড়বে।

যেমন প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে আসা ইতালি দলে বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলেও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

যুক্তরাষ্ট্রের ৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দিল না ভারত

আপডেট সময় ০৭:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬