সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আটটি ফাইনালে অপরাজিত থাকার রহস্য কী?

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। বার্সেলোনার কোচ হিসেবে এটি ছিল ফ্লিকের তৃতীয় ফাইনাল, আর তিনবারই তিনি জয়ের স্বাদ পেয়েছেন।

মজার বিষয় হলো প্রতিবারই বার্সার প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রে জয়ের পর এবার সেই সাফল্যের সঙ্গে যুক্ত হলো আরেকটি সুপার কাপ।

এর আগে বায়ার্ন মিউনিখের দায়িত্বে থেকেও ফ্লিক পাঁচটি ফাইনালে জয় পান। ২০২০ সালে তার কোচিংয়ে বায়ার্ন জেতে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। সব মিলিয়ে আটটি ফাইনাল খেলে এখন পর্যন্ত অপরাজিত এই জার্মান কোচ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘ফাইনালে জয়ের পেছনে কোনো গোপন কৌশল নেই’।

তার ভাষায়, প্রতিপক্ষের চেয়ে এক গোল বেশি করাই আসল বিষয়। তিনি কৃতিত্ব দেন খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসকে। অতীতের সাফল্য নিয়ে ভাবতে তিনি আগ্রহী নন বলেও জানান ফ্লিক।

তিনি আরও বলেন, ক্লাসিকোর মতো ম্যাচের ফাইনালে জয় সবসময়ই বিশেষ কিছু। দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং গর্বিত, কারণ বার্সেলোনা পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের পরিচিত ধাঁচের ফুটবল খেলতে পেরেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আটটি ফাইনালে অপরাজিত থাকার রহস্য কী?

আপডেট সময় ০৪:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬