সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন ক্রিকেট অঙ্গনেও স্পষ্ট হয়ে উঠছে। ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এসজি আপাতত বাংলাদেশের কয়েকজন নামকরা ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি নবায়ন স্থগিত রেখেছে। এই তালিকায় রয়েছেন টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, লিটন ও মুমিনুলের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলছিল। তবে ভারত–বাংলাদেশ সম্পর্কের বর্তমান সম্পর্কের ফাটলের কারণে পুরো প্রক্রিয়াটি ধীরগতিতে এগোচ্ছে।

সূত্রটি আরও জানায়, গত বছর বাংলাদেশে অস্থিরতা শুরুর পর ভারতীয় আরেক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ (এসএস) চার থেকে পাঁচজন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের স্পনসরশিপ চুক্তি বাতিল করে দেয়। যদিও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

এই টানাপোড়েনের ফলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়া শিল্পে সরাসরি আর্থিক চাপ তৈরি হয়েছে। কেবল খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়নই নয়, গত ছয় মাস ধরে বাংলাদেশে এসজির ক্রিকেট সরঞ্জাম সরবরাহও বন্ধ রয়েছে। একই সঙ্গে একসময় বাংলাদেশের কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম যা এসজি ও অন্যান্য ভারতীয় প্রতিষ্ঠানে রপ্তানি হতো, সেই সরবরাহ ব্যবস্থাও প্রায় এক বছর ধরে অচল হয়ে আছে।

আইপিএলকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিলে পরিস্থিতি আরও জটিল হয়। উল্লেখ্য, গত নভেম্বরের নিলামে কেকেআর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসির কাছে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায়। বিসিবি এ বিষয়ে দু’বার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলেও আইসিসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান

আপডেট সময় ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬