সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

অধিনায়ক হামজার নেতৃত্বে লেস্টার এফএ কাপের চতুর্থ রাউন্ডে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬০৫ বার পড়া হয়েছে

হামজা চৌধুরীর লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে। শনিবার চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে লেস্টার উঠে গেছে চতুর্থ রাউন্ডে।

দীর্ঘ সময় পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা। ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেন। এই ম্যাচে মাঠে তিনি লেস্টারের নেতৃত্বেও ছিলেন। ম্যাচের ২৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন প্যাটসন দাকাকা। জাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় অতিথিরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিদিদি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে হামজারা দুই গোলের লিড ধরে রাখেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে লেস্টার।

হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। প্রতিপক্ষের মাঠে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মিডফিল্ডে খেলা নিয়ন্ত্রণ করেন হামজা। আক্রমণেও ছিলেন সক্রিয়। ম্যাচে তিনি দুইবার শট নেন। বল ছুঁয়েছেন ৯৫ বার, যা ম্যাচে সর্বোচ্চ। রক্ষণেও ছিলেন সমান কার্যকর। হামজা তিনটি সফল ট্যাকল করেন। দুটি বল উদ্ধার করেন। একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে গোলের সুযোগ নষ্ট করেন। তিনবার ফাউলের শিকার হন।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ ঠিক হবে সোমবার, ১২ জানুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

অধিনায়ক হামজার নেতৃত্বে লেস্টার এফএ কাপের চতুর্থ রাউন্ডে

আপডেট সময় ০১:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬