সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের সংকট: মঈন আলি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন মঈন আলি। খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। মঈনের মতে, আগের দলে বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও, বর্তমান সেই মানের খেলোয়াড়ের অভাব রয়েছে।

মঈন বলেন, ‘আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’

বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’

যদিও মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেছেন, ‘অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের সংকট: মঈন আলি

আপডেট সময় ০৩:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬