সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

এমবাপের গন্তব্য সৌদি আরব, এল ক্লাসিকো খেলা নিয়ে জল্পনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল সামনে রেখে সৌদি আরবে পা রেখেছেন কিলিয়ান এমবাপে। পায়ের চোট নিয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে গেলেও তাকে দলে যুক্ত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল (শুক্রবার) তিনি মাদ্রিদে ট্রেনিং সেশন করেই স্পেন ছাড়েন।

ভক্তদের সঙ্গে সালাম বিনিময় করে সংক্ষিপ্ত পোস্টে সৌদি আরবে পৌঁছানোর কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানান এমবাপে, ‘সালাম আলাইকুম সৌদি আরব’। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটির মাঠে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।

এমবাপের ফিটনেস এখন বড় আলোচনার বিষয়। বাঁ হাঁটুর লিগামেন্টের চোটে গত ডিসেম্বর থেকে সাইডলাইনে তিনি। এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ৫৯ গোল করেছেন গত বছর। লিগ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ইতোমধ্যে লা লিগায় একটি ও সুপার কাপের সেমিফাইনালে ছিলেন মাঠের বাইরে। খুব সতর্কতার সঙ্গে তার সেরে ওঠার প্রক্রিয়া চলছে।

তবে প্রত্যাশার চেয়ে বেশ ভালোভাবে সাড়া দিচ্ছেন এমবাপে। মাদ্রিদ প্রধান কোচ জাবি আলোনসো আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ফাইনালের আগে স্কোয়াডের অন্য সদস্যদের মতোই এই ফরোয়ার্ডকে মূল্যায়ন করা হবে। তাতে বড় মঞ্চে তার সম্ভাব্য ফেরার দরজা খোলা থাকছে।

গত অক্টোবরে এমবাপের গোলেই বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারপর থেকে ১৪ ম্যাচে ১৩টি জিতেছে কাতালান জায়ান্টরা। সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালকে যেন হুঁশিয়ার করে রাখল বার্সা।

সুপার কাপের ফাইনালে এনিয়ে টানা চতুর্থবার মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা। আগের তিনবারের দেখায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

এমবাপের গন্তব্য সৌদি আরব, এল ক্লাসিকো খেলা নিয়ে জল্পনা

আপডেট সময় ০১:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬