সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

হারের হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নবাগত দলটি। তাতেই হারের হেক্সা সম্পন্ন হয়েছে নোয়াখালীর।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।
রান তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে ৫ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

এদিকে ফিফটি তুলে নেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৬০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ৯ রানে ইয়াসির রাব্বী ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। আর তানজিম হাসান সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে তারা। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মণ্ডল। শান্ত’র বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী।

বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

হারের হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের

আপডেট সময় ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬