সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬০৭ বার পড়া হয়েছে

সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জিতেছিলেন শুটার অঙ্গদ বীর সিংহ বাজওয়া। টোকিও অলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে এরই মধ্যে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই অ্যাথলেট। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে দেখা যাবে কানাডার হয়ে লড়াই করতে।

ভারতের নাগরিকত্ব ত্যাগ করে কানাডার নাগরিকত্ব নিয়েছেন ৩০ বছরের প্রতিভাবান এই শুটার। গত কয়েক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক শুটার ছিলেন অঙ্গদ। জাতীয় দলেও নিয়মিত ছিলেন।

মূলত পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। এ বছর থেকেই কানাডার জার্সি গায়ে খেলার কথা রয়েছে তার। চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। তার আগে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা থাকল না অঙ্গদের।

এনআরএআই-এর সেক্রেটারি জেনারেল পবন সিংহ বলেছেন, ‘‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিল। ও কোন দেশের হয়ে খেলবে, সেটা ওর সিদ্ধান্ত। আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। ওর মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত ভাবে বড় ক্ষতি। কিন্তু ওকে আটকানোর কোনও উপায় আমাদের নেই।’’

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গদ। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়

আপডেট সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬