ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করার মিশনে আজ মাঠে নেমেছে নুরুল হাসান সোহানের দল। বিপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর দলপতি।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই ম্যাচে রংপুর তাদের উইনিং কম্বিনেশন ভাঙেনি। আগের ম্যাচের বিজয়ী একাদশ নিয়েই মাঠে নেমেছেন লিটন দাস-সোহানরা। এর আগে আসরের প্রথম সাক্ষাতে চট্টগ্রামকে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছিল রংপুর। সেই দাপুটে পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে চায় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, হারের বৃত্ত থেকে বের হতে একাদশে দুটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম রয়্যালস। মির্জা বেগ ও মুকিদুল ইসলামের পরিবর্তে আজকের একাদশে জায়গা পেয়েছেন হাসান নওয়াজ ও পেসার আবু হায়দার রনি।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও আকিফ জাভেদ।
চট্টগ্রাম রয়্যালস একাদশ:
নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলি, শেখ মেহেদী, আমের জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও আবু হায়দার রনি।
ক্রীড়া ডেস্ক 

























