সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ভেন্যু বিতর্ক নিয়ে মুখ খুললেন হরভজন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬০৭ বার পড়া হয়েছে

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে এখন চরম টানাপোড়েন চলছে। এর জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের এই দাবির বিষয়ে এবার মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ভারত সবাইকে স্বাগত জানায়, তবে আসবে কি আসবে না—সেটা বাংলাদেশের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়া হিসেবে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে (যেমন সহ-আয়োজক শ্রীলঙ্কা) তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে।

এ প্রসঙ্গে হরভজন সিং বলেন, ‘‘গত কয়েক দিনে যা ঘটেছে, তার প্রেক্ষিতেই বাংলাদেশ ভারতে আসতে চাইছে না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল ছিল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ভারত সব দেশকেই স্বাগত জানায়, কিন্তু তারা এখানে আসবে কি না, সেটা তাদের নিজস্ব ব্যাপার।’’

উল্লেখ্য, আইপিএল ২০২৬-এর নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র দোহাই দিয়ে বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। আইপিএলের ইতিহাসে ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া এভাবে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়ার নজির নেই।

এই ঘটনার পর শুধু ক্রিকেট নয়, বিষয়টি কূটনৈতিক পর্যায়েও গড়িয়েছে। বিসিবি জরুরি বৈঠক করে আইসিসির দ্বারস্থ হয়েছে, আর বাংলাদেশ সরকার প্রতিবাদ হিসেবে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ভেন্যু বিতর্ক নিয়ে মুখ খুললেন হরভজন

আপডেট সময় ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬