সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

সাকিবের ৯ বছরের রেকর্ড ভেঙে বিপিএলে নাসুমের নতুন ইতিহাস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডটি এতদিন ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। দীর্ঘ ৯ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন সিলেট টাইটান্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার ঘূর্ণিজাদুতে মাত্র ৬২ রানেই অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদ তার ভেলকি দেখান। মাত্র ৭ রান খরচ করে তিনি শিকার করেন ৫ উইকেট।

বিপিএলের ইতিহাসে কোনো স্পিনারের এটাই এখন সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এতদিন সেটিই ছিল স্পিনারদের মধ্যে সেরা। আজ নাসুম সেই রেকর্ড নিজের করে নিলেন।

এটি নাসুমের ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকার। বিপিএলে ৫ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হিসেবে তিনি নিজের নাম লেখালেন। এই তালিকায় তার আগে রয়েছেন ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

শুধু স্পিনারদের মধ্যেই নয়, বিপিএলের সামগ্রিক ইতিহাসে (পেস ও স্পিন মিলিয়ে) এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। পরিসংখ্যান অনুযায়ী, এই তালিকার শীর্ষে রয়েছেন পেসার তাসকিন আহমেদ, যিনি ১৯ রানে ৭ উইকেট শিকারের অবিশ্বাস্য রেকর্ডটি ধরে রেখেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সাকিবের ৯ বছরের রেকর্ড ভেঙে বিপিএলে নাসুমের নতুন ইতিহাস

আপডেট সময় ০৫:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬