ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। বিগত পাঁচ বছরের তুলনায় বর্তমারন সবচেয়ে বেশি খাদ্য মজুত আছে।’

রোববার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে আছে।’

এবার ইমপোর্টের পরিমাণটা কত হতে পারে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ‘ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলতে পারব। তবে এটা ঠিক, অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা এবার কম হবে আশা করছি।’

এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনও বাণিজ্য চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও এটা বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে কিনি।’

খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিল। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করছি এ অবস্থা বজায় থাকবে।

আসন্ন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তর তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬