সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা দিল ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানকে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদের সভাপতিত্বে ও হেড অব চ্যান্সরি এবং প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

কর্মকর্তারা বলেন, রাষ্ট্রদূত লিবিয়ার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কন্স্যুলার ও কল্যাণমূলক সেবা নিশ্চিত করাসহ দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করেছেন। বিশেষ করে তারা স্বল্পতম সময়ের মধ্যে লিবিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টিকরণে ভূমিকা, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণ, বিনা খরচে অভিবাসীদের দেশে প্রত্যাবাসন, অবৈধ অভিবাসন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বিনামূল্যে প্রবাসীদের চিকিৎসা সেবা প্রদান, ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের মুক্তকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে পদক্ষেপ গ্রহণ, কমিউনিটি স্কুলের উন্নয়ন, লিবিয়ার বিভিন্ন শহরে কন্স্যুলার টিম প্রেরণসহ লিবিয়া এবং সমবর্তী দেশগুলো যথা –  তিউনিসিয়া, নাইজার ও বুরকিনা ফাসোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতার জন্য দূতাবাসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি লিবিয়া ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর সবৃদ্ধি কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা দিল ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ০৪:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২