সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ ও মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৩ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন বিএনপির ববি হাজ্জাজ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। যাচাই-বাছাই শেষে এই দুই শীর্ষ নেতাসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, নথিপত্র সঠিক থাকায় বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকের প্রার্থিতা বৈধ করা হয়েছে। এছাড়া বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন এবং ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।

যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার এবং আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ ও মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ০৭:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬