সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

রোনালদোর ভুলে হাতছাড়া সহজ সুযোগ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

সৌদি প্রো লিগে নতুন বছরের শুরুটা সুখকর হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। চরম নাটকীয় ম্যাচে আল আহলির কাছে ৩-২ গোলে হেরে গেছে তারা। এই হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে আল নাসরের টানা ১১ ম্যাচের অপরাজেয় যাত্রার করুণ সমাপ্তি ঘটল। ম্যাচে অধিনায়ক রোনালদোর একটি সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে পুরো দলকে।

ম্যাচের এক পর্যায়ে যখন আল নাসর ৩-২ গোলে পিছিয়ে, ঠিক তখন সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল পর্তুগিজ সুপারস্টারের সামনে। সতীর্থ জোয়াও ফেলিক্সের বাড়ানো নিখুঁত পাসে বল পেয়ে যান রোনালদো। সামনে তখন কেবল প্রতিপক্ষের গোলরক্ষক। কিন্তু এমন সহজ সমীকরণেও বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন সিআরসেভেন। বল তার পা থেকে ফসকে গেলে তিনি দুর্বল একটি শট নেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে নিশ্চিত গোলবঞ্চিত হয় আল নাসর।

অবশ্য এই হারের আগেই সতর্কবার্তা পেয়েছিল দলটি। লিগের আগের ম্যাচেই আল ইত্তিফাকের সঙ্গে ২-২ গোলে ড্র করে কোনোমতে অপরাজেয় রেকর্ড টিকিয়ে রেখেছিল তারা। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।

এই হারের ফলে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই আল নাসর। কারণ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আল হিলাল। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকা আল হিলাল রোববার দামাকের বিপক্ষে মাঠে নামবে। ওই ম্যাচে জিতলেই রোনালদোদের হটিয়ে শীর্ষস্থান দখল করবে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রোনালদোর ভুলে হাতছাড়া সহজ সুযোগ

আপডেট সময় ১২:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬