ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আজকের শুনানির পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।’’

নির্বাচনী পরিবেশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির এই তরুণ নেতা বলেন, ‘‘অতীতে আমরা প্রশাসনের চরম দলীয়করণ ও পক্ষপাতমূলক আচরণ দেখেছি। কিন্তু এবার চিত্রটি ভিন্ন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি, যা একটি বড় ইতিবাচক পরিবর্তন। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকলে দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’’

ইশরাক হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় ১২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬