ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি

শীত মানেই বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। এই তালিকায় পাটিসাপটার নাম থাকে উপরের দিকেই। সব বয়সীর কাছেই এটি পছন্দের একটি পিঠা। শীতের এই মৌসুমে ঝটপট পাটিসাপটা তৈরি করে চমকে দিতে পারেন পরিবারের সবাইকে। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

ব্যাটার তৈরির জন্য যা লাগবে

চালের গুঁড়া- ২ কাপ

ময়দা- ১ কাপ

লবণ- ১ চিমটি

ডিম- ২টি

গুড়- আধা কাপ

তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরির জন্য যা লাগবে

নারকেল বাটা- আধা কাপ

ঘন দুধ- আধা কেজি

সুজি- ১ কাপ

এলাচ গুঁড়া- আধা চা চামচ

গুড় বা চিনি- স্বাদমতো।

তৈরি করবেন যেভাবে

একটি পাত্রে চালের গুঁড়া, ডিম, ময়দা, গুড়, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিন। এটি খুব বেশি ঘন বা পাতলা হবে না।

এবার একটি প্যানে সুজি ভাজুন। লালচে হয়ে এলে তাতে দুধ ও গুড় মেশান। চাইলে গুড়ের বদলে চিনিও মেশাতে পারেন। ঘন হয়ে এলে তাতে দিয়ে দিন নারিকেল বাটা ও এলাচ গুঁড়া। এবার নামিয়ে রাখুন। অন্য একটি প্যান চুলায় বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিন। এরপর তাতে পিঠার ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। রুটিটি সেদ্ধ হয়ে এলে তাতে পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম

পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি

আপডেট সময় ০৩:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২