সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৪২ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সাধারণ জনগণের জিয়ারত ও শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) অবস্থিত তার সমাধি প্রাঙ্গণটি সবার প্রবেশের জন্য খুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে এবং ফাতেহা পাঠ করতে উদ্যান এলাকায় ভিড় জমান হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে সকালের দিকে উদ্যানের ফটক বন্ধ থাকায় অনেকেই ভেতরে প্রবেশ করতে না পেরে প্রধান ফটকের বাইরে দাঁড়িয়েই দোয়া করে ফিরে যান। সাধারণ মানুষের আবেগ ও ভিড় বিবেচনায় দুপুরের দিকে সমাধিস্থলটি সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুর পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুর পর থেকেই শোকস্তব্ধ নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধ

আপডেট সময় ০১:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬