ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জোরে ঘুষি মারার স্পষ্ট দাগ ছিল সুশান্ত সিংহের চোখে!

ময়নাতদন্তের টেবিলে সুশান্ত সিংহ রাজপুতের চোখে কালো দাগ দেখেছিলেন মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গকর্মী। দেখে তার মনে হয়েছিল, অভিনেতাকে খুব জোরে চোখের ওপর ঘুষি মেরেছে কেউ। 

ভারতীয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি সেই সন্দেহের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘সেদিনও কথাটা বলেছিলাম। কিন্তু যিনি ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন, তিনি থামিয়ে দিয়েছিলেন আমাকে। বলেছিলেন নিজের কাজে মন দিতে।’

অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে রহস্য উদ্ঘাটন হয়নি এখনও। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে দাবি করা হলেও সুশান্তের ভক্ত থেকে শুরু করে পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে। যার সন্তোষজনক সমাধান আজও হয়নি বলেই মনে করেন অভিনেতার ভক্তরা।

সোমবারই তিনি জানিয়েছিলেন, অভিনেতাকে দেখে এবং পরীক্ষা করে তার মনে হয়নি সুশান্ত আত্মহত্যা করেছেন। বরং খুনের তত্ত্বের সপক্ষে একাধিক প্রমাণ পেয়েছিলেন তিনি। মঙ্গলবারের সাক্ষাৎকারে সেই দাবি আরও স্পষ্ট করেছেন রূপকুমার। তিনি জানিয়েছেন, সুশান্তের গলায় রশির দাগটিও রশিতে ঝুলে পড়ার জন্য হয়েছে বলে মনে হয়নি তার। বরং ওই দাগ দেখে তার মনে হয়েছিল, সুশান্তকে গলায় কেউ রশি পেঁচিয়ে ধরেছিল। তার থেকেই ওই দাগ হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জোরে ঘুষি মারার স্পষ্ট দাগ ছিল সুশান্ত সিংহের চোখে!

আপডেট সময় ০২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২