ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীতির মাঠেও বেশ সক্রিয়। কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলের হয়ে দারুণ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

মাহি এবার জানালেন সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন তিনি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন এই নায়িকা। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন মাহি নিজেই। নায়িকা জানান, আগামী ২৯ ডিসেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন। এদিন বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। এটা বিএনপি অধ্যুষিত এলাকা। এখানে অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই জিতে আসতে পারবো।’ এই নায়িকা আরও যোগ করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সবসময় নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। সেই আশা থেকেই আমি মনোনয়ন চাইছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সংসদ সদস্য পদে প্রার্থী হবেন মাহি!

আপডেট সময় ০২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২