ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

বিপিএল থেকে পারফর্মার খুঁজে পাওয়ার আশা নান্নুর

নতুন বছর ২০২৩ সালের শুরুতে (৬ জানুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আর আসন্ন এ আসরকে ঘিরে ইতিমধ্যে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে ফেলেছে দেশি, বিদেশি সব ক্রিকেটারদের নিয়ে। অবশ্য বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা এবারের বিপিএল থেকে হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্মার খুঁজে পাওয়া যাবে। 

গতকাল মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে  গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে কথা বলার এক পর্যায়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি, এটাকে যথেষ্ট গুরুত্ব দেই। কারণ ঘরোয়াতে বিপিএল ছাড়া টি-টোয়েন্টি..এবার প্রথম শ্রেণিতে হচ্ছে, প্রিমিয়ার ডিভিশনে হলে এটা অনেক প্লাস পয়েন্ট । সে হিসেবে আমি মনে করি খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ বিশ্বকাপের দলের জন্য।’

এছাড়া বিপিএলে কিছু পরিকল্পনাও রয়েছে বলছেন নান্নু। এই নির্বাচক বলছিলেন, ‘কিছু কিছু পরিকল্পনা থাকে, আগাম বলাটা মুশকিল হয়ে যায়। এটা নিজেদের মধ্যে রাখতে হয়। তারপর বিপিএল থেকেই কিন্তু ২০২৪ এর যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এটা নিয়ে কাজ করা শুরু হবে। এই বিপিএল খুব খুব গুরুত্বপূর্ণ, কিছু প্লেয়ার থেকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বের করা। কিছু কিছু জায়গায় যেখানে দলে ঘাটতি আছে, ওখানের ক্রিকেটাররা কেমন করছে এটাও দেখার বিষয়। এদের নিয়ে ওই জায়গাগুলোতে কাজ করা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

বিপিএল থেকে পারফর্মার খুঁজে পাওয়ার আশা নান্নুর

আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২