ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল  আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘ সম্পর্ককে পরিণয় ঘটানো, কিংবা নতুন মানুষের হাত ধরে পথচলা; সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের তারকাদের নতুন জীবনে প্রবেশের বছর। ২০২৫ বিদায় নিতে বাকি আর মাত্র কয়েক দিন। গত একটি বছর অনেক তারকারা ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি অনেকের ব্যক্তিগত জীবনেও যোগ হয়েছে নতুন মাত্রা। তারকা অঙ্গনে বছরজুড়ে আলোচনায় ছিলো এমনই কিছু-প্রেম পরিণয়ের গল্প; যা এবার তুলে ধরা হচ্ছে।

তাহসান খান – রোজা আহমেদ
নতুন বছর শুরুর আমেজ না কাটতেই হঠাৎ চমকে দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এই তারকা। এক ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল আলোচনা। ব্যক্তিজীবনে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে; তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মেহজাবীন চৌধুরী – আদনান আল রাজীব
দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। তবে বিয়ের খবরটি তারা প্রকাশ্যে আনেন ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়; এর মধ্য দিয়ে ১৩ বছরের সম্পর্কের পরিণয় ঘটে এই তারকা দম্পতির।

শবনম ফারিয়া – তানজিম তৈয়ব
প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।

শামীম হাসান সরকার – আফসানা প্রীতি
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন অভিনেতা। শামীম বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন অভিনেতা।

জামিল হোসেন – মুনমুন আহমেদ
বর্তমান সময়ের অভিনেতা জামিল হোসেন বিয়ে করেছেন গত ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ে সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়; এরপরই ঘটে পরিণয়।

উল্লেখ্য, সব মিলিয়ে ২০২৫ সাল ছিল দেশের শোবিজ অঙ্গনের জন্য বিয়ের বছর। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন বুনেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটাই প্রত্যাশা বিনোদনপ্রেমীদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫