ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল  আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান

কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা। মাঝে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা।

যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।

এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি।

ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে কাজল এই সিরিজে অভিনয় করেননি। আধুনিক প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ -এর মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য ব্যবহার করে কৃত্রিমভাবে তা ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে সম্পাদনা করা হয়েছে।

ভক্তদের একাংশ ভিডিওটি সত্যি ভেবে বিভ্রান্ত হলেও, এটি নিছক একটি ফ্যান-মেড এডিট ছাড়া আর কিছুই নয়। কাজল বর্তমানে কিছু ভারতীয় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং হলিউডের এই সিরিজে তার অভিনয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা

কাজলের এআই ভিডিও, বিপাকে নেটিজেনরা

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫