ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল  আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনে এক কঠিন সময় পার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এবার এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার মা। অসুস্থ মায়ের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুনেরাহর এই পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার ভেসে আসে। নেটিজেনদের অনেকেই তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

এক অনুরাগী লিখেছেন, ‘মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ফি আমানুল্লাহ। আল্লাহ তাআলা খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।’

উল্লেখ্য,‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া সুনেরাহ বিনতে কামাল শুরু থেকেই তার কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মডেলিং থেকে অভিনয়ে আসা সুনেরাহ গত কয়েক বছর ধরে বেছে বেছে মানসম্মত কাজ করছেন। বর্তমানে সিনেমা ও ওটিটি উভয় মাধ্যমেই তার ব্যস্ততা নজরকাড়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

আপডেট সময় ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫