ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে: আবু হেনা রনি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর আজ বুধবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠানের। এতে অংশ নিতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা দিনভর আলোচনার কেন্দ্রে থাকে।

এই ভিড় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিষয়টি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন,“এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।” তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।

এর আগেও আবু হেনা রনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার কৌতুক ও রম্যের ধরনে সমসাময়িক ঘটনাকে তুলে ধরার বিষয়টি ভক্তদের কাছে নতুন নয়।

তারেক রহমানের দেশে ফেরা এবং তা ঘিরে জনসমাগম যেমন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকাদের মন্তব্যেও বিষয়টি নতুন মাত্রা যোগ করছে। আবু হেনা রনির এই রসিক স্ট্যাটাসও তারই একটি উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে: আবু হেনা রনি

আপডেট সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫