ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

নিহত ইমানির তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। আফ্রিকান সংস্কৃতির আদলে তৈরি পোশাক ও সেট দিয়ে সাজানো ‘দ্য লায়ন কিং’ ব্রডওয়ের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ও সাড়াজাগানো নাটক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫