ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘আজ এ দেশের মানুষ চায়— যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকে। মূলত, সামাজিক মাধ্যমেই ভক্তদের কাছে তা ভাগ করে নেন। এবার এই চিত্রনায়িকার একটি পোস্ট ঘিরে বেশ আলোচনা তার ভক্তদের মাঝে। অনেকের অনুমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য মনে ধরেছে নায়িকার!

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

পরীমণির এই পোস্ট প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যও ছিল দেখার মতো। তাদের অধিকাংশই তারেক রহমানের একটি উক্তির সঙ্গে মিল পান; এবং ধরেই নেন- এই নেতার কথাই তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা।

ভক্তদের একটি বড় অংশ পরীমণির এই অবস্থানের প্রশংসা করলেও কিছু নেটিজেন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। কেউ কেউ নায়িকাকে ‘সুবিধাবাদী’ অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর ঘরে ফিরলেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তিনি। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজের পাশাপাশি তারকা অঙ্গনের অনেকেই নানা ধরনের উচ্ছ্বাস ও বার্তা দিয়েছেন। এমন সময়ে পরীমণির এই পোস্ট আলোচনার জন্ম দিল।

এদিন তারেক রহমান সমাবেশে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরেন। বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে।

তারেক রহমান তার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির অনুকরণে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান” (আমার একটি পরিকল্পনা আছে)। দেশের ৪ কোটি তরুণ প্রজন্ম এবং কয়েক কোটি নারী ও শ্রমিকের প্রত্যাশা পূরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

‘আজ এ দেশের মানুষ চায়— যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো’

আপডেট সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫