ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মিষ্টি হাসিতে মেহজাবীনের বড়দিনের শুভেচ্ছা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

চলে এসেছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হবে এই মহোৎসব; দেশেও চলছে নানা প্রস্তুতি।

বড়দিনের এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। শোবিজের তারকারাও মেতেছেন আনন্দে। তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড়দিনের আবহে নিজেকে নতুনভাবে মেলে ধরে ছড়িয়ে দিলেন মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা।

বুধবার একগুচ্ছ ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে দেখা যায় পুরোপুরি বড়দিনের উৎসবমুখর সাজে। অভিনেত্রীর পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার। মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট।

এ সময় মেহজাবীনকে মিষ্টি হাসিতে বেশ প্রাণবন্ত দেখা যায়। আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিতেও দেখা যায় তাকে। উৎসবের এই আমেজে তার মায়াবী হাসি মন ছুঁয়ে যায় ভক্তদের। ছবির ক্যাপশনে বড়দিনের শুভেচ্ছা জানান মেহজাবীন। লিখেছেন, ‘বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।’

অভিনেত্রীর এই আন্তরিক শুভেচ্ছাবার্তাকে ধর্মীয় সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন ভক্তরা। পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়ার দেখা মেলে তার পোস্টে।

এদিকে বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে জাতীয় পর্যায়েও। শুভ বড়দিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত নন্দনমঞ্চে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মিষ্টি হাসিতে মেহজাবীনের বড়দিনের শুভেচ্ছা

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫