ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জামদানিতে নজর কাড়লেন রুনা খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৯২ বার পড়া হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজের অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই তারকা। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে তাক লাগিয়ে দেন নেটিজেনদের।

এবার তিনি ক্যামেরায় ধরা দিলেন ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে।

এই ক্লাসিক সাজকে পূর্ণতা দিতে তিনি কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ। অভিনেত্রীর এমন স্নিগ্ধ উপস্থিতি আর মিষ্টি হাসি মুহূর্তেই কেড়ে নিয়েছে ভক্তদের মন। ছবির ক্যাপশনে রুনা খান জুড়ে দিয়েছেন কবিতার উক্তি, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

তার এই নতুন রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জামদানিতে নজর কাড়লেন রুনা খান

আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫