ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

হ্যাঁ, ২০২২ সালে আমার ডিভোর্স হয়েছে: বিন্দু

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৩ বার পড়া হয়েছে

আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বিন্দু।

দেশের এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাবে বিন্দু জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, ২০২২ সালে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’

বিন্দু বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আগে কিছু জানানো হয়নি। সে কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করেন, আমি এখনও বিবাহিত। অনেকে আবার অস্বস্তির কারণে প্রশ্নও করেন না। কিন্তু বাস্তবতা হলো, আমি বিবাহিত নই। আমার সংসারের যাত্রাটা খুব ছোট ছিল। মাঝখানে দীর্ঘ সময়ের একটি বিচ্ছেদ ছিল।’

বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা বলেন। অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি জানান, সম্মানের জায়গা থেকেই তিনি কারণ ব্যাখ্যা করতে চান না।

অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বিন্দু বলেন, ‘এতে কোনো চাপ ছিল না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংসারে সময় দেওয়ার জন্য কাজ থেকে সরে দাঁড়াতে। তার মতে, একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত এসেছিল।

২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি। ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নিয়মিত হননি তিনি।

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে পরিচিতি পাওয়া বিন্দু পরে নাটক ও সিনেমায় কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক হয় ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। এরপর ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’-সহ বেশ কয়েকটি কাজে অভিনয় করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

হ্যাঁ, ২০২২ সালে আমার ডিভোর্স হয়েছে: বিন্দু

আপডেট সময় ০৯:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫