ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

নব্বইয় দশকের বলিউড মানেই বড় পর্দায় মাধুরী দীক্ষিতের সেই ভুবনজয়ী হাসি আর চোখের জাদু। ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে শুরু করে ‘প্রহার’ কিংবা ‘পুকার’ গ্ল্যামার আর অভিনয়ের সমান্তরাল পথচলায় নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সেই সময়ে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও বৈষম্যের হাত থেকে নিস্তার পাননি তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ও ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট নিয়ে খোলামেলা কথা বলেছেন মাধুরী। তার মতে, ইন্ডাস্ট্রির চাকচিক্যের আড়ালে পারিশ্রমিক নিয়ে বৈষম্য ছিল এবং তা এখনো বিদ্যমান।

মাধুরী বলেন, ‘উন্নতির জন্য পরিবর্তন প্রয়োজন। একটা সময় ছিল যখন নারী বা পুরুষ কোনো শিল্পীর জন্যই সেটে ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা ছিল না। আমরা রোদের মধ্যে ছাতা নিয়ে বসে থাকতাম। এমনকি ওড়না পেঁচিয়ে আড়াল তৈরি করে আমাদের পোশাক পরিবর্তন করতে হতো। তখন আমরা ভাবিওনি যে এর পরিবর্তন হওয়া উচিত। আজ অন্তত সেই জায়গাগুলোতে পরিবর্তন এসেছে।’

পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী আক্ষেপের সঙ্গে বলেন, ‘প্রতিটি ইন্ডাস্ট্রিতে সমান পারিশ্রমিক বা কিছু বিষয় নিয়েও বৈষম্য দেখা যায়।’
মাধুরীর কথায়, ‘যদি কোনো অভিনেত্রী প্রমাণ করতে পারেন যে তিনিও সিনেমা হলে দর্শক টানার ক্ষমতা রাখেন, তবে প্রযোজকরা অবশ্যই বিষয়টি বিবেচনা করেন। সেটা নারী হোক বা পুরুষ দিনশেষে স্টারডমই কথা বলে। তাই ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে যখন বাণিজ্যিক সিনেমায় নায়িকাদের শুধু গ্ল্যামার হিসেবে দেখা হতো, তখন মাধুরী সাহসী ও নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করে প্রথা ভেঙেছিলেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এই কালজয়ী তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

‘ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়’

আপডেট সময় ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫