সংবাদ শিরোনাম ::
গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত দূর্নীতিবাজ প্রদীপ বসাক আবরও নতুন দূর্নীতিতে আলোচনায় মাগুরা জেলা রেজিস্ট্রার অফিসের পিয়ন সঞ্জিত ১২ বছরে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় বরিশালে এলজিইডিতে প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগে আলোচনায় রহমত-ই-খুদা লতিফপুরের চানপুর-হাটুভাঙা রাস্তার বেহাল দশা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জনি কান্তি দে’র বিরুদ্ধে ৮৪ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগ কর্মীদের নামে শত কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পলাতক আদনান ইমাম শতকোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার কামরুল ও তার স্ত্রী রিক্তা মুক্তিযোদ্ধা বাবার সরকারি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের স্থানীয় শীর্ষ নেতারা।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল হকের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করা হয়। প্রার্থীর পক্ষে ফরমটি গ্রহণ করেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

এছাড়া পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার ও কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাতুল হক মনোনয়নপত্র হস্তান্তরের পাশাপাশি প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি ও নির্দেশনাবলি সম্বলিত নথিপত্রও প্রদান করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় ০৮:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫