ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সামিরা আজিম দোলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সামিরা আজিম দোলা। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা।

বুধবার (১৭ ডিসেম্বর) মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহির কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন সামিরা আজিম দোলার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান। এছাড়া দলীয় নেতাদের মধ্যে লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, উত্তর ঝলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রদল নেতা জাহিদ হোসেন, মো. আলী আশ্রাব, রফিকুল ইসলাম ও রবিউল হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সামিরা আজিম দোলা

আপডেট সময় ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫