ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

মেয়ের জন্য দোয়া চাইলেন ইমরান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের সুর দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বাবা হওয়ার সুখবর ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছিলেন।

এবার আরেক পোস্টে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। পোস্ট দিয়ে ইমরান লিখেছেন, ‘গতকাল আমাদের জীবনের এক সুন্দর অধ্যায় পূর্ণ হলো। আমার মেয়ের আকিকা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।’ মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যা মাহনূর মাহমুদুল ইনায়াকে। দোয়া রাখবেন সবাই।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ইমরানের মেয়ের জন্য দোয়া করেছেন। একজন লিখেছেন, ‘দোয়া ও শুভকামনা সব সময়ের জন্য।’ আরেকজন লিখেছেন, ‘অনেক অনেক দোয়া রইলো মামনিটার জন্য। দোয়া করি আপনার মতোই একটা উজ্জ্বল নক্ষত্র হোক সোনামণিটা।’

উল্লেখ্য, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।

পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

মেয়ের জন্য দোয়া চাইলেন ইমরান

আপডেট সময় ০৭:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫