ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। শুরু থেকেই এই সিনেমার অংশ হওয়া নিয়ে নিজের মিশ্র অভিজ্ঞতার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, ‘আমার মধ্যে আসলে কিছুটা নার্ভাসনেস ছিল, যখন তানিম ভাইয়া প্রথমে আমাকে এ চরিত্রটির কথা বলেন। তবে এর পরপরই যখন শুনলাম যে, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসাথে একটি সিনেমাতে পাবো।’ তিনি আরও জানান, সিনেমার স্ক্রিপ্ট তাকে আরও বেশি আগ্রহী করে তোলে।

সাবিলার কথায়, ‘সেই সাথে স্বাধীন ভাইয়া এবং সামিউলের স্ক্রিপ্টের কথা বলতে হয়। তারা এত দুর্দান্তভাবে সংলাপ লিখেছেন, সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।’

‘আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা অনেক দুর্দান্ত কিছু একটা হবে।’ গুণী সব সহ-অভিনেতা এবং শক্তিশালী চিত্রনাট্যের কারণে অভিনেত্রী মনে করছেন, ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের কাছে একটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর

আপডেট সময় ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫