ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে নিজের পোশাকের কারণে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি ঢাকার অদূরে নরসিংদী জেলায় একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছবিগুলোতে দেখা যায়, পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ওপেন গাউন পরেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সেই ছবিগুলোতে অভিনেত্রীকে বেশ খোলামেলা পোশাকে দেখা যায়। বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকেই সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ছবিগুলো শেয়ার করে তার পোশাকের রুচি ও পরিবেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বিশেষ করে জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।

ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকা বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েও আলোচনায় আসেন নায়িকা।

কাজের দিক থেকেও পরীমণি বর্তমানে বেশ ব্যস্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫