ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

হাদির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জকসু প্রার্থী শান্তা

  • জবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলির প্রতিবাদে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জকসু প্রার্থী শান্তা আক্তার।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ জুলাই মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক এ সমাবেশের আয়োজন করা হয়।
শান্তা আক্তার ইনকিলাব মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সদস্যসচিব এবং আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। তিনি নিয়মিত ইনকিলাব মঞ্চের কার্যক্রম এবং ওসমান হাদীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেন।

কান্নাজড়িত কণ্ঠে শান্তা বলেন, ‘আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। জীবনের সংকট হতে পারে, তার ওপর হামলা হতে পারে তাহলে ইন্টেরিম সরকার কেন আমার ভাইকে নিরাপত্তা দেয়নি? আজকে ওসমান ভাইকে ছাড়া আমরা ইনকিলাব মঞ্চে। যারা জুলাইকে বিক্রির জন্য লেগে পড়েছে, যারা নিজের স্বার্থের জন্য দেশপ্রেমীদের বাঁচতে দিচ্ছে না, তারা সব জানোয়ারের বাচ্চা।’

তিনি আরো বলেন, ‘ওসমান ভাইয়ের শ্বাস কিন্তু বন্ধ হয় নাই, ওসমান ভাই কিন্তু মরে নাই, তরা কিন্তু মারার জন্যই চেষ্টা করেছিলি।
মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। এখন পর্যন্ত ওসমান ভাই শ্বাস নিচ্ছেন। ইনশাআল্লাহ, ওসমান ভাই আমাদের মাঝে ফিরে আসবেন। বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাইব, আপনারা ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

হাদির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জকসু প্রার্থী শান্তা

আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫